মঠবড়িয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ২২ এপ্রিল ২০১৮, ১৬:৩৯
মঠবাড়িয়ায় রবিবার দুপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে। শিশু সায়েম (৪) উপজেলার নলী গোলবুনিয়া গ্রামের জেলে জলিল আকনের ছেলে।
 
জানা গেছে, সায়েম উঠানে খেলছিল। কিছুক্ষণ পর তার মা তাকে দেখতে না পেয়ে স্বজনদের নিয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। পরে পুকুর থেকে অচেতন অবস্থায় তাকে উদ্বার করা হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
ইত্তেফাক/আরকেজি