এইচএসসির সোমবারের ভূগোল পরীক্ষা স্থগিত

আপডেট : ২২ এপ্রিল ২০১৮, ১৮:৫৩
এইচএসসির আগামীকাল সোমবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে। সোমবার অনুষ্ঠেয় ভূগোল দ্বিতীয়পত্র পরীক্ষার প্রশ্নপত্র আজ রবিবার একটি কেন্দ্রে সরবরাহ করায় এ পরীক্ষা স্থগিত করা হয়।
 
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ রবিবার নেত্রকোনার দুর্গাপুর উপজেলার একটি কেন্দ্রে আগামীকালকের পরীক্ষার প্রশ্নপত্র ভুল করে সরবরাহ করা হয়। প্রশ্নপত্রের প্যাকেট খুলে ফেলায় পরীক্ষা স্থগিত করা হয়েছে।
 
তিনি আরো বলেন, আগামীকালের স্থগিত ভূগোল দ্বিতীয়পত্রের পরীক্ষা আগামী ১৪ মে নেয়া হবে। এ পরীক্ষা নেয়ার জন্য নতুন করে প্রশ্নপত্র তৈরি করা হবে।
 
ইত্তেফাক/ইউবি