স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

আপডেট : ২২ এপ্রিল ২০১৮, ১৮:৪৫
গুরুদাসপুরে সপ্তম শ্রেণির স্কুলছাত্রীকে উত্ত্যক্তের ঘটনায় যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন তার কার্যালয়ে ওই রায় দেন।
 
দণ্ডপ্রাপ্ত আদম উপজেলার দক্ষিণ নাড়িবাড়ি এলাকার আক্তার মোল্লার ছেলে। মেয়েটির বাড়িও একই গ্রামে। মেয়েটি রোকেয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজে পড়ে।
 
গুরুদাসপুর থানার ওসি দিলীপ কুমার দাস জানান, মেয়েটির বাবার অভিযোগ পেয়ে দক্ষিণ নাড়িবাড়ি এলাকা থেকে শনিবার রাতেই অভিযুক্ত আদমকে আটক করা হয়।
 
আদমের বাবা আক্তার মোল্লা দাবি করেন, তার ছেলে মানসিক ভারসাম্যহীন। তাকে পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
 
ইত্তেফাক/আরকেজি