মেহেরপুরে পৃথক ২ মামলায় তিন জনের জেল

আপডেট : ২৩ এপ্রিল ২০১৮, ০৯:৩৮
মেহেরপুরে পৃথক দুটি মাদক মামলায় তিন জনের বিভিন্ন মেয়াদে জেল দিয়েছে পৃথক আদালত।
 
মেহেরপুর স্পেশাল ট্রাইব্যুনাল দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম গতকাল রবিবার মেহেরপুর সদর উপজেলার বুড়িপুতা গ্রামের আব্দুল গফুরের ছেলে হোসেনকে ১ বছর সশ্রম কারাদণ্ড, ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের জেল দেন।
 
এদিকে স্পেশাল ট্রাইব্যুনাল ৪র্থ আদালতের বিচারক মাদক মামলায় শহরের ফৌজদারি পাড়ার আইনুল হকের ছেলে রাশেদকে দুই বছরের এবং গড় পাড়ার সামসুল আলমের ছেলে মিলটনকে দশ হাজার টাকা মুসলেকাই জামিন দেওয়া হয়।
 
ইত্তেফাক/এসএস