ভেড়ামারায় ট্রাক চাপায় মাদ্রাসা ছাত্র নিহত

আপডেট : ২৩ এপ্রিল ২০১৮, ১৫:০৬
কুষ্টিয়া-পাবনা মহাসড়কের ভেড়ামারা ১০ মাইল তেল পাম্পের সামনে ট্রাক চাপায় স্থানীয় মাদ্রাসার ১ম শ্রেণীর ছাত্র আ. কাদের (৭) নিহত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার সময় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত আ. কাদের উপজেলার ১০ মাইল এলাকার আ. জলিলের ছেলে। ট্রাক ও ড্রাইভারকে পুলিশ আটক করেছে। এ ঘটনায় কুষ্টিয়া-পাবনা মহাসড়ক ঘণ্টাব্যাপী এলাকাবাসী অবরোধ করে রাখে।
 
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আয়নূর জায়েদ জানান, আ. কাদের রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলে সে মারা যায়। এ ঘটনায় পুলিশ ট্রাকটি জব্দ ও ট্রাকের ড্রাইভারকে আটক করেছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছ।
 
ইত্তেফাক/এসএস