বিএসএফকে হারিয়ে চ্যাম্পিয়ন বিজিবি

আপডেট : ২৪ এপ্রিল ২০১৮, ১৬:৩০
বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষীদের মধ্যে প্রীতি কাবাডি খেলায় চ্যাম্পিয়ন হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির হেড কোয়ার্টারে বীর উত্তম ফজলুর রহমান খন্দকার মিলনায়তনে সোমবার সন্ধ্যায় ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সকে (বিএসএফ) ৩০-২৫ পয়েন্টে হারায় তারা। যদিও খেলার প্রথমার্ধে বিএসএফ এগিয়ে ছিল ১৫-১৩ পয়েন্টে। ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজিবি দলের অধিনায়ক নায়েক জাকির হোসেন।  
 
দু’দেশের সীমান্ত রক্ষীদের মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন পারস্পারিক সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে এই ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম এবং বিএসএফ এর মহাপরিচালক কে কে শর্মা আইপিএস খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। এসময় দুই দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/কেআই