আফগানিস্তানে বোমা বিস্ফোরণে মারাত্মক আহত এক মার্কিন সেনার দেহে যৌনাঙ্গ প্রতিস্থাপন করেছেন দেশটির চিকিৎসকেরা। মেরিল্যান্ড রাজ্যের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের একদল শল্যচিকিৎসক এই অপারেশনটি করেন। ওই মার্কিন সেনার দেহে তারা একজন মৃত দাতার পুরুষাঙ্গ, ‘মুষ্ক’ বা অণ্ডকোষের থলি এবং তলপেটের কিছুটা অংশ প্রতিস্থাপন করেন।
IMG0
মার্চ মাসে এই অপারেশনটি হয় এবং তাতে ১৪ ঘণ্টা সময় লাগে। অস্ত্রোপচারের পর ওই সেনা যৌনক্ষমতা ফিরে পাবেন বলে ধারণা করছেন চিকিৎসকেরা। তারা বলেছেন, যদি ক্ষতিগ্রস্ত পুরুষাঙ্গটি ‘পুনর্নির্মাণ’ করতেন তাহলে ওই সেনার পক্ষে যৌন-ক্ষমতা ফিরে পাওয়া অসম্ভব হতো।
IMG1
তবে ডাক্তাররা বলেছেন, নৈতিক বিবেচনা থেকে সেনার অণ্ডকোষ দুটি প্রতিস্থাপন করা হয় নি। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ড. এন্ড্রু লী বলেন, যৌনাঙ্গের ক্ষতি হওয়াটা হচ্ছে যুদ্ধে আহত হবার এমন একটি দিক যা নিয়ে কথা বলা হয় না- অথচ তা মানুষের আত্মপরিচয়, মর্যাদাবোধ এবং সম্পর্কের ক্ষেত্রে গুরুতর প্রভাব ফেলে। বিবিসি।
ইত্তেফাক/সেতু
