রোহিঙ্গাদের দুর্দশা দেখতে আগামী মে মাসের শুরুতে বাংলাদেশে আসছেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। তার সঙ্গে যোগ দেবেন রোহিঙ্গা সংকট ইস্যুতে নিযুক্ত কানাডার বিশেষ দূত বব রে।
কানাডার গ্লোব অ্যান্ড মেইল সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে এখনো পরিকল্পনা চলছে। তবে তিনি মিয়ানমার সফর করবেন না।
বাংলাদেশ সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ফ্রিল্যান্ড বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন। টরেন্টোর একটি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের শিক্ষক জন কিরটন গ্লোব অ্যান্ড মেইলকে বলেছেন, রোহিঙ্গা সংকটকে ফ্রিল্যান্ড ব্যক্তিগত কূটনৈতিক তৎপরতার মূলে রেখেছেন।
ইত্তেফাক/মোস্তাফিজ
