অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না শিশু লামের

আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ১৮:৪৮

ফুটফুটে শিশুটির নাম মোনতাসির বিল্লা লাম। তিন মাস বয়স থেকে হার্টের ত্রুটি ধরা পড়ে। এতে অসুস্থ হয়ে পড়ে লাম। বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে এতদিন ভালো ছিল সে।

এখন লামের বয়স ৩ বছর। ৪/৫ মাস আগে হঠাৎ তার শরীর নীল বর্ণ ধারণ করলে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করে তার পরিবার। ডাক্তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত করেন লাম জন্মগতভাবে ‘হার্টে ফুটো ও বাল্ব দুর্বল’ রোগে আক্রান্ত। জরুরিভাবে অপারেশন করানো না হলে পৃথিবীর মায়া ছাড়তে হবে শিশু লামকে। এ অপারেশনের খরচ হবে পাঁচ থেকে ছয় লাখ টাকা। কিন্তু দিনমজুর বাবার পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। 

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ পৌর শহরের মিত্রবাটি গ্রামের আব্দুল আজিজ ও সুমি বেগমের সন্তান লাম। চোখের সামনে সন্তানের এই করুন পরিণতি দেখতে হবে বলতে বলতে কেঁদে ফেলেন শিশুটির পিতা আব্দুল আজিজ। চোখের পানি ধরে রাখতে পারেনি মা সুমি বেগমও। সন্তানের চিকিৎসার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিত্তশালীদের দ্বারে দ্বারে হন্যে হয়ে ঘুরছেন টাকা জোগাড়ের আশায়। 

সমাজের বিত্তবানদের কাছে তার পিতা-মাতার আকুল আবেদন, আর্থিক সাহায্য দিয়ে লামের চিকিৎসার ব্যবস্থা হলে হয়ত বেঁচে যাবে সে। তাকে সাহায্য পাঠানোর ঠিকানা বিকাশ- ০১৭৭৩৩৮৪৪৪১  

ইত্তেফাক/জেডএইচ