চুয়াডাঙ্গায় ৩২০ স্বর্ণেরবার উদ্ধার

আপডেট : ২৫ এপ্রিল ২০১৮, ১৯:৪৬
চুয়াডাঙ্গার দর্শনার নাস্তিপুর সীমান্ত থেকে ৩২০টি স্বর্ণেরবার উদ্ধার করেছে বিজিবি। বুধবার দুপুরে নাস্তিপুর সীমান্তের ৮০নং মেইন পিলারের পাশের মাথাভাঙ্গা নদীর সুলদারের ঘাট থেকে এ স্বর্ণেরবার উদ্ধার করে। আটককৃত স্বর্ণের মূল্য প্রায় ১৬ কোটি টাকা।
 
চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক ইমাম হাচান জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সুলতানপুর বিওপির টহলদল নাস্তিপুর সীমান্তের ৮০নং পিলারের পাশে মাথাভাঙ্গা নদীর ধারে অবস্থান করছিল। এসময় বাংলাদেশ থেকে তিনজন স্বর্ণ চোরাকারবারী অবৈধভাবে নাস্তিপুর সীমান্তের ৮০নং মেইন পিলারের পাশের মাথাভাঙ্গা নদীর সুলদারের ঘাট দিয়ে ভারতে প্রবেশ করছিল। বিজিবি টহলদল তাদের গতিরোধ করলে তারা নদীতে দুটি ও মাঠে কাপড়ের তৈরি বিশেষ বেল্ট ফেলে রেখে পালিয়ে যায়।
 
বিজিবি সদস্যরা নদীতে ২ ঘণ্টা তল্লাশির পর দুটি স্বর্ণের বার রাখা বিশেষ বেল্ট উদ্ধার করে। তিনটি বেল্ট তল্লাশি করে ৩২০টি স্বর্ণের বার উদ্ধার করে। যার অনুমানিক ওজন ৩৭ কেজি, দাম ধরা হয়েছে ১৬ কোটি টাকা।
 
ইত্তেফাক/আরকেজি