তাহিরপুর সীমান্তে ৪ ভারতীয় আটক

আপডেট : ২৬ এপ্রিল ২০১৮, ১৮:৫৮
বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের সময় তাহিরপুর সীমান্তে ৪ ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে তাদের আটক করা হয়।
 
তারা হলেন- ভারতের শিলং জেলার রানীঘর থানার চারাগাঁও বস্তির বাদার চন্দ্র হাজংয়ের ছেলে অর্জিত হাজং (৬০), একই বস্তির অর্জিত হাজংয়ের ছেলে দেব জনি হাজং (৪৫), নিখিল হাজংয়ের ছেলে রামলা হাজং (৫০), কুঞ্জ থানার বন্ধু বস্তির সেলু গারোর স্ত্রী জোসনা গারো (৪৫)।
 
সুনামগঞ্জ ২৮বিজিবি অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন আহমদ পিএসসি বলেছেন, ১১৯৫ মেইন পিলার অতিক্রম করে বাংলাদেশে ৪ ভারতীয় নাগরিক অনুপ্রবেশ করলে বিজিবির একটি টহল দল তাদের আটক করে।
 
ইত্তেফাক/আরকেজি