হুমকি ধামকি না দিয়ে নির্বাচনের প্রস্তুতি নিন: ত্রানমন্ত্রী মায়া চৌধুরী

আপডেট : ২৬ এপ্রিল ২০১৮, ২১:১৭
ব্যবস্থাপনা ও ত্রানমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি বলেছেন, আওয়ামীলীগকে আন্দোলন-সংগ্রামের ভয় দেখিয়ে কোন লাভ নেই। কেননা, আন্দোলন-সংগ্রাম আর জনগণের ভালবাসার মধ্যদিয়েই আওয়ামীলীগ আজকের এই অবস্থান। হুমকি-ধামকি না দিয়ে নির্বাচনের জন্য প্রস্তুতি নিন, জনগণের কাছে যান।
 
বৃহস্পতিবার বিকালে জেলার এখলাছপুর উচ্চ বিদ্যালয় মাঠে এখলাছপুর ইউনিয়নের উন্নয়ন সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
 
ত্রানমন্ত্রী বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় থাকলেই যে দেশের উন্নয়ন হয় এটা এখন বাংলার মানুষ ভাল করেই জানে। মানুষ মনেকরে, আওয়ামীলীগ মানেই উন্নয়ন, উন্নয়ন মানেই আওয়ামীলীগ। আর এই উন্নয়নের কারণেই মানুষ আওয়ামীলীগকে ভোট দেয়।
 
তিনি আরো বলেন, একটি অশুভ শক্তি বিদেশী মদদ নিয়ে আবারো অশুভ তৎপরতা করার চেষ্টা করতে পারে। এজন্য দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে এদের ষড়যন্ত্রকে মোকাবেলা করার আহবান জানান। 
 
মতলবের উন্নয়ন সম্পর্কে মায়া চৌধুরী বলেন, মতলবের দু’উপজেলায় রাস্তা-ঘাট পাকা করন, শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নতুন পাকা ভবন নির্মাণ, ব্রিজ-কালভার্ট নির্মাণ, ভূমিহীনদের জন্য নির্মিত হচ্ছে আশ্রয়ণ প্রকল্প হচ্ছে। এ উপজেলার চরাঞ্চলে অর্থনৈতিক জোন, আধুনিক বীজাগার, হচ্ছে আইসিটি পার্ক । আর নির্মানের শেষের দিকে শতাধিক কোটি টাকার মতলব সেতুর কাজ।  আগামী জুনের মধ্যে মতলবের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানো হচ্ছে বিদ্যুৎ।
 
এখলাছপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোসাদ্দেক হোসেন মুরাদের সভাপতিত্ব এবং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেহান উদ্দিন নেতা’র  সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রিয় আওয়ামীলীগ নেতা ও শিক্ষানুরাগী সাজেদুল হোসেন চৌধুরী দিপু, চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গনি পাটোয়ারী, মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. রুহুল আমীন, কেন্দ্রিয় আওয়ামীলীগের সাবেক নেতা রিয়াজ উদ্দিন মানিক, মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুছ, ছেংগারচর পৌরসভার মেয়র রফিকুল আলম জজ, চাঁদপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম হাওলাদার, মতলব উত্তর-দক্ষিন উপজেলা মহিলা আওয়ামীলীগের উপদেষ্টা সুবর্না চৌধুরী বীনা, উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আমান উল্যাহ, জেলা পরিষদের সদস্য মিনহাজ উদ্দিন খান, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি রহমত উল্যাহ সরকার লিখন, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুজাম্মেল হক, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পারভীন শরীফ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সিরাজুল ইসলাম ডাবলু, উপজেলা ছাত্রলীগের যুগ্মআহবায়ক তামজিদ সরকার রিয়াদ,  উপজেলা যুবমহিলালীগের সাধারন সম্পাদক সাবিনা ইয়াছমিন স্বাপ্না, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক জিএম ফারুক, আওয়ামীলীগ নেতা আমান উল্যাহ মাস্টার, বজলুল রশিদ দেওয়ান, আবু মুছা, বাদশাহ মিয়া, নাছির উদ্দিন ঢালী প্রমুখ।