স্বপ্না চৌধুরীর গানে গেইলের ড্যান্স

আপডেট : ২৬ এপ্রিল ২০১৮, ২২:৪৫
আইপিএলে এই মুহূর্তে গেইল ঝড় চলছে। ক্রিজে নামলেই ব্যাট হাতে তান্ডব চালাচ্ছেন ক্যারিবিয়ান তারকা। এবার ডান্স ফ্লোরও মাতিয়ে দিলেন কিংস ইলেভেন পঞ্জাবের এই বিধ্বংসী ব্যাটসম্যান। 
 
সম্প্রতি বীরেন্দর শেবাগ নিজের ইনস্টাগ্রামে পোস্টে গেইলের নাচের ভিডিও পোস্ট করেছেন। যাতে দেখা যাচ্ছে ভারতের হরিয়ানা রাজ্যের গায়ক ও নর্তকী স্বপ্না চৌধুরীর গানে ফ্লোর মাতিয়ে দিচ্ছেন গেইল। কয়েকদিন আগে ভাঙরা নেচে তাক লাগিয়ে দিয়েছিলেন এই ক্যারিবিয়ান তারকা। 
 
ইত্তেফাক/কেআই