অস্ট্রেলিয়ার সিডনীতে অনুষ্ঠেয় ‘গ্লোবাল সামিট অফ ওমেন’-এ যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সন্ধ্যায় তিনি ব্যাংককে যাত্রাবিরতি করেন। এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত মন্ত্রী ড. কোবসাক পুত্রাকুল ও থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাঈদা মুনা তাসনিম।
থাই সরকার ও বাংলাদেশ দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন। যাত্রাবিরতিকালে বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইমন্ত্রী ও অন্যান্যদের সাথে কুশল বিনিময় করেন এবং পরবর্তী কানেকটিং ফ্লাইটে সিডনীর উদ্দেশ্যে ব্যাংকক ত্যাগ করেন। এ সময় থাইমন্ত্রী ও বাংলাদেশের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
ইত্তেফাক/নূহু
