বিকেলে বৈঠকে বসছেন মোদী-শি

আপডেট : ২৭ এপ্রিল ২০১৮, ১০:১১
 
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল বৃহস্পতিবার চীন সফরে গেছেন। গতকাল রাতে তিনি চীনের হুবেই প্রদেশের রাজধানী বুহানে পৌঁছান। আজ শুক্রবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং বৈঠকে বসবেন।
 
ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, এই বৈঠক হবে একান্তই ‘ঘরোয়া’ পরিবেশে। কোনো পূর্বনির্দিষ্ট আলোচ্যসূচি থাকবে না। মন্ত্রণালয়ের নির্দিষ্ট কোনো প্রতিনিধি দলের বৈঠক হবে না। যৌথ বিবৃতি বা যৌথ সাংবাদিক সম্মেলনও হবে না।
 
এমনকি মোদী-শি বৈঠকের নোটও নেওয়া হবে না বলে জানানো হয়েছে সাউথ ব্লকের পক্ষ থেকে। - এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকা
 
ইত্তেফাক/মোস্তাফিজ