চীনের উত্তরাঞ্চলে একটি স্কুলের বাইরে গতকাল শুক্রবার ছুরিকাঘাতে অন্তত ৭ শিক্ষার্থী নিহত হয়েছে। হামলায় আরও ১২ শিক্ষার্থী আহত হয়েছে। শানজি প্রদেশের মিজহি কাউন্টিতে স্কুল ফেরত শিক্ষার্থীদের ওপর ছুরি হামলা চালানো হয়।
ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এক ব্যক্তিকে আটক করেছে। জাও নামের ওই সন্দেহভাজন লোকটি স্কুলটির সাবেক শিক্ষার্থী।
IMG0
স্কুলে পড়ার সময় নিপীড়নের প্রতিশোধ নিতেই জাও হামলা চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।-বিবিসি।
ইত্তেফাক/মোস্তাফিজ
