চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মাদক সম্রাজ্ঞী হিসেবে খ্যাত মাবিয়াকে (৪২) আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে তাকে আটক করা হয়।
নাচোল থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল রাতে পুলিশ গোপন খবরের ভিত্তিতে মাবিয়ার বাড়ি থেকে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ৩শ' গ্রাম গাঁজা জব্দ করে পুলিশ।
তিনি আরও জানান, আটককৃত মাবিয়া নাচোল পৌর এলাকার শ্রীরামপুর মহল্লার হযরত আলির স্ত্রী। আজ শনিবার তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/এসএস
