সিরিয়াকে বিভক্ত করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র : রাশিয়া

আপডেট : ২৯ এপ্রিল ২০১৮, ০৯:৫২
 
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র সিরিয়াকে ভাগ করার চেষ্টা চালাচ্ছে। গতকাল শনিবার ইরান এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেন ল্যাভরভ।
 
তিনি বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্স আন্তর্জাতিক আইন অবজ্ঞা করে সিরিয়ায় হামলা চালিয়েছে। এদিকে রাশিয়া মার্কিন অবরোধকে অপরাধ হিসেবে গণ্য করার বিষয়টি বিবেচনা করছে। রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ এই তথ্য জানিয়েছেন। তিনি একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাত্কারে পার্লামেন্টের এই পদক্ষেপকে সমর্থনও দিয়েছেন।
 
তিনি জানিয়েছেন, যেসব কোম্পানির ওপর যুক্তরাষ্ট্র অবরোধ আরোপ করেছে সেগুলোকে সুবিধা দিতে পারে সরকার। সম্প্রতি রুশ প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।-আল জাজিরা ও রয়টার্স।
 
ইত্তেফাক/মোস্তাফিজ