বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ‘আমরা শুরু থেকে গাজীপুরের এসপি হারুন অর রশিদের প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিলাম। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারে নির্বিকার। আমি অবিলম্বে গাজীপুরের এসপি হারুনের প্রত্যাহার দাবি করছি।’
আজ রবিবার দুপুর পৌনে ১২টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। তিনি বলেন, ‘গাজীপুরের পুলিশ এখন ভয়ংকর আতঙ্কের নাম।’
আগামী ১৫ মে অনুষ্ঠিতব্য গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনের নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে। রিজভী অভিযোগ করেন, ওই নির্বাচন করতে যে পরিবেশ সৃষ্টির দরকার, তা এখনো করতে পারেনি নির্বাচন কমিশন (ইসি)। পুলিশও সঠিক আচরণ করছে না বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরো বলেন, ‘আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, দলীয়করণের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আওয়ামী লীগ যেভাবে নষ্ট করে ফেলছে, তাতে তাদের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’
ইত্তেফাক/এএম
