মিথ্যা প্রতিশ্রুতির রাজনীতি মোকাবিলা করা হবে: পলক

আপডেট : ২৯ এপ্রিল ২০১৮, ১৮:২০
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ভোটের আগে বারবার মিথ্যা অপপ্রচার করে আওয়ামী লীগের নেতাদের মধ্যে বিভেদ তৈরি করে নৌকার বিজয়কে পরাজিত করার অপচেষ্টা করেছে বিএনপি-জামায়াত।
 
শনিবার বিকেলে উপজেলার চামারী বিএন উচ্চ বিদ্যালয় মাঠে চামারী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
 
তিনি আরও বলেছেন, ‘চলনবিলবাসী ঐক্যবদ্ধ আছে। ঐক্যবদ্ধ ভাবেই মিথ্যা প্রতিশ্রুতির রাজনীতি মোকাবিলা করা হবে।’ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ থেকে পুনরায় নৌকা মার্কাকে বিজয়ী করতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দিকনির্দেশনা দেন তিনি।
 
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন, সদস্য আসাদুল ইসলাম আসাদ, কাউন্সিলর দেদার হায়াত বেনু প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি