জাতির পিতা বঙ্গবন্ধুর দৌহিত্র ও প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, বাংলাদেশের মানুষের কাছে বিএনপির চেয়ারপার্সন খালেদার চেয়ে বেশি জনপ্রিয় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক একটি সংস্থার জরিপের তথ্য তুলে ধরে শনিবার মধ্যরাতে সজীব ওয়াজেদ জয় তার ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে এ কথা বলেন।
সজীব ওয়াজেদ জয় ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) পরিচালিত একাধিক এফজিডি জরিপ অনুযায়ী, বাংলাদেশের মানুষের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগের জনপ্রিয়তা খালেদা জিয়া ও বিএনপি থেকে পরিষ্কারভাবে বেশি।’ এছাড়া গবেষণা প্রতিবেদন সম্পর্কিত খবরের একটি লিংক শেয়ার করেন সজীব ওয়াজেদ জয়।
ইত্তেফাক/ইউবি
