চীনের উত্তরাঞ্চলীয় শানঝি প্রদেশে ভূমিধসে তিন জন মারা গেছে। এই ঘটনায় নয় জন মাটি চাপা পড়ে। সোমবার স্থানীয় কর্তৃপক্ষ একথা জানায়। খবর সিনহুয়া’র।
স্থানীয় গণযোগাযোগ বিভাগ জানায়, সোমবার স্থানীয় সময় ভোর ৪টা ৫৭ মিনিটের দিকে লিউলিয়াং নগরীর লিশি জেলার সাইজিয়াঝুয়াং গ্রামে এই ভূমিধস হয়। শতাধিক লোক উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। সিনহুয়া।
ইত্তেফাক/সেতু
