নায়কের নিজের পুরো ট্রেন!

আপডেট : ৩০ এপ্রিল ২০১৮, ২১:৩১
সুইজারল্যান্ডে গিয়ে বেশ ভালোই সময় কাটাচ্ছেন বলিউডের খিলজী। ‘গালি বয়’-এর শুটিং শেষ করে সুইজারল্যান্ড ট্যুরিজমের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন অভিনেতা রণবীর সিং।
 
সম্প্রতি সেখানে রণবীর যাওয়ার পর তার মুকুটে যুক্ত হল নয়া পালক। সোমবার তার নামে চালু হচ্ছে একটি আস্ত ট্রেন। ট্রেনের নাম ‘রণবীর অন ট্যুর’। চলবে আল্পসের গোল্ডেন লাইনে। বিলাসবহুল এই ট্রেনটি শুধুমাত্র পর্যটকদের জন্য ব্যবহার করা হবে।
 
IMG0
 
সুইজারল্যান্ড যে বলিউডি নেশায় মজে রয়েছে তা কারোর অজানা নয়৷। তবে এই সম্পর্ক তৈরি হয়েছিল প্রযোজক-পরিচালক যশ চোপড়ার হাত ধরে। তাকে সম্মান জানানোর জন্য সেই দেশে রয়েছে তার একটি মূর্তি। এবার সেই তালিকায় যুক্ত হল রণবীরের নাম। স্বাভাবিকভাবেই ভারতের কাছেও এটা অত্যন্ত গর্বের বিষয়।
 
যদিও সেখানে গিয়েও কাজের ফাঁকে চিরাচরিত ভঙ্গিতে পাওয়া গেল রণবীরকে। ইতিমধ্যে নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গেছে রণবীরের সুইজারল্যান্ড সফরের একাধিক ছবি এবং ভিডিও। হলুদ রঙের কোট পরে বিখ্যাত ব্রিটিশ রক ব্যান্ড ‘ক্যুইন’-এর প্রধান সংগীতশিল্পী ফ্রেডি মার্কারির মূর্তির পাদদেশে একটি গানের সঙ্গে পা মেলালেন এই অভিনেতা। এই ‘ক্যুইন’ ব্যান্ডের বড়ভক্ত যে রণবীব় তা নিশ্চয় কারোরই অজানা নয়। রাস্তায় সর্বসমক্ষে এরকমভাবে যে অভিনেতা নাচবেন তা প্রায় অপ্রত্যাশিত ছিল স্থানীয়দের কাছে।
 
ইত্তেফাক/রেজা