প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পক্ষে অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন, যশোর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির। যশোরের ঝিকরগাছার হাজিরবাগ ইউনিয়নে আবুল ইসলাম ফাউন্ডেশন প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর পক্ষে চিকিৎসার জন্য ২১জনকে মোট ৭ লাখ ৭০ হাজার টাকার চেক তুলে দেন এমপি মনির।
এমপি মনির বলেন, দুঃস্থ, অসুস্থ, অবহেলিত ও অসহায় মানুষের পাশে বঙ্গবন্ধু কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার সব সময়ই রয়েছেন। অসহায় মানুষ যাতে বিনা চিকিৎসায় ধুকে ধুকে না মরে তার জন্যে শেখ হাসিনার সরকার তাদের পাশে আছে এবং আগামীতেও থাকবে। তাই জনবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে ভোট দেয়ার আহবান জানান এই সংসদ সদস্য।
এ সময় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক পেয়ে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন দুঃস্থ ও অসুস্থ ব্যক্তিরা।
ইত্তেফাক/আরকেজি
