মোজাম্বিকে এইডস প্রতিরোধে এক লাখ পুরুষের খতনা

আপডেট : ০১ মে ২০১৮, ০৮:৫৯
 
মোজাম্বিকের জামবেজিয়া প্রদেশে এইডস রোগ ঠেকাতে এক লাখের পুরুষের খতনা করানোর টার্গেট নেওয়া হয়েছে। গত বছর এই কর্মসূচির আওতায় জামবেজিয়াতে ৮৪ হাজার পুরুষের খতনা করা হয়েছিল। এবার এই লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে।
 
প্রদেশের গভর্নর আব্দুল রাজ্জাক, যিনি নিজে পেশায় একজন ডাক্তার, এই খতনা কর্মসূচিকে সমর্থন করছেন। পুরুষের খতনা এইচআইভি/এইডস প্রতিরোধে সাহায্য করে, যদিও এতে রোগ সারায় না।
 
তবে কাউকেই খতনা করতে জোর করা হচ্ছে না। স্বাস্থ্য কর্মীরা শুধু বোঝানোর চেষ্টা করছেন যে এতে এইডস প্রতিরোধে সাহায্য হতে পারে।
 
দুই ধাপে খতনা প্রকল্পে খরচ হবে ৭ লাখ ২৮ হাজার মার্কিন ডলার। এইডস প্রতিরোধে কাজ করে যুক্তরাষ্ট্রের এমন একটি চ্যারিটি থেকে আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে।
 
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, পুরুষদের খতনা এইচআইভি সংক্রমণের ঝুঁকি ৬০ ভাগ কমাতে পারে।-বিবিসি।
 
ইত্তেফাক/মোস্তাফিজ