বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ ডা. মোজাম্মেল হোসেন বলেছেন, দেশ ও জাতির উন্নয়নে নৌকার বিকল্প নাই। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে হবে। দেশকে সমানের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।
মঙ্গলবার দুপুরে বাগেহাটের মোরেলগঞ্জে মহান মে দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ এখন বিশ্বের কাছে রোল মডেল হিসেবে চিহ্নিত হয়েছে। জননেত্রী শেখ হাসিনা আজ সফল প্রধানমন্ত্রী। দেশকে উন্নত রাষ্ট্র হিসেবে তৈরি করতে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনার অগ্রযাত্রায় সহযোগিতা করতে হবে।
মোরেলগঞ্জ পৌর বাজারের পুরাতন মাছের সেটে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যানম্যান আলহাজ অ্যাড. শাহ-ই-আলম বাচ্চু, থানা অফিসার ইন চার্জ মো. রাশেদুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মো. শাহ আলম হাওলাদার, উপজেলা আওয়ামী লীগ আওয়ামী লীগ সহ-সভাপতি বারইখালী ইউনিয়ন চেয়ারম্যান শফিকুর রহমান লাল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদার, ইউপি চেয়ারম্যান এইচএম মাহামুদ আলী।
উপজেলা শ্রমিকলীগ সভাপতি আলমগীর হোসেন বাদশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জালাল উদ্দিন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা যুবলীগ আহবায়ক মোজাম্মেল হক মোজাম, পৌর যুবলীগ আহ্বায়ক আসাদুজ্জামান বিপু, জেলা ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল সুমন, স্বেচ্ছাসেবকলীগ উপজেলা যুগ্ম আহাবায়ক কেএম শহিদুল ইসলাম, পৌর শ্রমিকলীগ সভাপতি আবুল কালাম শেখ, শ্রমিকলীগ উপজেলা যুগ্ম সম্পাদক ও সড়ক পরিবহন শ্রমিক সভাপতি শেখ জামাল হোসেন, ভ্যান রিক্সা শ্রমিকলীগ সভাপতি আমজাদ হোসেন গড়াই, পৌর সেচ্ছাসেবকলীগ আহবায়ক টিএম হাবিবুর রহমান জাকির, কৃষকলীগ উপজেলা যুগ্ম আহাবায়ক স্বপন সাহা, পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইব্রাহিম ফরাজী প্রমুখ।
ইত্তেফাক/এমআই
