একের পর এক বিতর্কিত মন্তব্য, বিপ্লব দেবকে মোদির তলব

আপডেট : ০১ মে ২০১৮, ১৭:০৪
মহাভারতের যুগে ইন্টারনেট, অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে তুলনা করে ডায়না হেডেনের চেহারা নিয়ে কটাক্ষ, মেকানিকেল ইঞ্জিনিয়ারদের নয়, সিভিল ইঞ্জিনিয়ারদেরই সিভিল সার্ভিস আসা উচিৎ, সরকারি চাকরির পেছনে না ঘুরে পানের দোকান দেয়াসহ একের পর বিতর্কিত মন্তব্যে করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে দিল্লি তলব করেছেন।
 
আগামীকাল বুধবার বিপ্লব দেব প্রধানমন্ত্রী ও বিজেপি সভাপতি অমিত শাহের সঙ্গে দেখা করবেন। সম্ভবত তাকে মুখ বন্ধ রাখার নির্দেশ দেয়া হবে।
 
বিপ্লব অবশ্য বেপরোয়া। গত রবিবারও তিনি ত্রিপুরার তরুণ-তরুণীদের পরামর্শ দিয়েছেন, সরকারি চাকরির চেষ্টা না করে পানের দোকান দিকে।  এতে ১০ বছরে ১০ লাখ টাকা রোজগার হবে। ঠিক এর আগের দিনই তিনি বলেন, সিভিল ইঞ্জিনিয়ারদেরই সিভিল সার্ভিসে আসা উচিৎ, মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা অন্যত্র চাকরি খুঁজুন। এখানেই শেষ নয়। এর আগেও তিনি ডায়ানা হেডেনের বিশ্বসুন্দরী হওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি দাবি করেছেন, মহাভারতের যুগেও ইন্টারনেট ছিল।
 
ইত্তেফাক/ইউবি