সরকার দুর্নীতিমুক্ত-সুখি-সমৃদ্ধি দেশ গড়তে চায় : মির্জা আজম

আপডেট : ০১ মে ২০১৮, ১৮:৫৪
পাট-বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, দুর্নীতিমুক্ত সুখি-সমৃদ্ধ এবং উন্নয়নশীল বাংলাদেশ গড়তে শেখ হাসিনা কাজ করে যাচ্ছে। দেশের উন্নয়নে হাজার-কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।
 
মঙ্গলবার বিকেলে জামালপুরের মেলান্দহে উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শ্রমিক দিবস উপলক্ষে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
উপজেলা শ্রমিক লীগ আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি কিসমত পাশা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান চাঁন, আওয়ামী লীগ সম্পাদক মো. জিন্নাহ, পৌর মেয়র শফিক জাহেদী রবিন, সাবেক মেয়র হাজী দিদার পাশা, জেলা পরিষদের সদস্য আবু তাহের ঠিকাদার প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি