কুমিল্লায় গুলিবিদ্ধ লাশটি ডাকাতি মামলার আসামির

আপডেট : ০১ মে ২০১৮, ১৯:১৬
কুমিল্লার মেঘনা উপজেলার লুটেরচর এলাকায় সেতুর নিচ থেকে অজ্ঞাত পরিচয়ের উদ্ধার হওয়া গুলিবিদ্ধ লাশটি ডাকাতি মামলার আসামি জাহাঙ্গীর (৩৫) নামে এক যুবকের। জাহাঙ্গীর ওই উপজেলার লুটেরচর ইউনিয়নের বড়বায় পাড়া গ্রামের আবুল হাসেমের ছেলে। 
 
মঙ্গলবার মেঘনা থানার ওসি এএসএম সামছুদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। লুটেরচর গ্রামের সংযোগ সড়কের একটি সেতুর নিচ থেকে গুলিবিদ্ধ অবস্থায় কাদাযুক্ত মরদেহটি উদ্ধার করে পুলিশ। 
 
মেঘনা থানার ওসি মঙ্গলবার বিকালে জানান, গুলিবিদ্ধ অবস্থায় সোমবার অজ্ঞাত পরিচয়ের উদ্ধার হওয়া যুবক জাহাঙ্গীরের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। নিহতের বুকের ডান পাশে, ডান হাতের কব্জি ও বাম পায়ে ৩টি গুলির চিহ্ন রয়েছে বলেও তিনি জানিয়েছেন। তবে এখন পর্যন্ত হত্যাকাণ্ডের ক্লু পাওয়া যায়নি। এ ঘটনায় সোমবার রাতে থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।
 
ইত্তেফাক/এমআই