নওগাঁর মান্দায় বজ্রপাতে নাজমুল হক মন্ডল (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার মহানগর গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে। তিনি উপজেলার ভারশোঁ ইউনিয়নের মহানগর নিচপাড়া গ্রামের সাইফুদ্দিন মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নাজমুল তার বাড়ির পাশে নিজ জমিতে ধান কাটছিলেন। দুপুরের দিকে আকাশ হঠাৎ কালো মেঘে ঢেকে যায়। ঘন মেঘ দেখে ধান কাটার কাজ বন্ধ রেখে নাজমুল দ্রুত বাড়ির ফিরেছিলেন। এ সময় বজ্রপাত হলে মাঠের মধ্যেই তার মৃত্যু হয়। মান্দা থানার ওসি আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/আরকেজি
