বিশ্বজুড়ে ইসলামের প্রতি বিদ্বেষী মনোভাব কমছে, কিন্তু সার্বিক পরিস্থিতি এখনো উদ্বেগজনক বলে জানিয়েছে আন্তর্জাতিক ইসলামী সংস্থা অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশান (ওআইসি)। মুসলিমদের ওপর অত্যাচার, নির্যাতন এবং মুসলিম বিদ্বেষের নজরদারি করে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) করা বার্ষিক প্রতিবেদন বিশ্লেষণ করে এই কথা বলা হয়েছে।
IMG0
ওআইসি বলছে, আগের বছরের তুলনায় বিশ্বজুড়েই ইসলাম বিদ্বেষ কিছুটা কমেছে, কিন্তু পরিস্থিতি এখনো আতঙ্কিত হওয়ার মতো। মিয়ানমারে মুসলিমদের ওপর সেদেশের সরকারের বিদ্বেষের বিষয়টিও বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি, ইউরোপের বিভিন্ন দেশসহ যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, চীন ও ভারতে মুসলিমদের ওপর নানা সহিংস ঘটনার উল্লেখ করা হয়েছে।
IMG1
ওআইসি আরো বলছে, অনেকে দেশে মুসলিমরা সুবিচার চাওয়ার সুযোগই পাচ্ছেনা, ফলে সেসব জায়গা থেকে তথ্য জোগাড় কঠিন হয়ে পড়ছে। তবে একইসঙ্গে ওআইসি বলছে, গতবছরের তুলনায় সামগ্রিকভাবে ইউরোপ আমেরিকায় কিছুটা ইতিবাচক লক্ষণ চোখে পড়েছে। যুক্তরাষ্ট্রে ইসলাম বিদ্বেষ কিছুটা কমার কারণ হিসাবে ‘যুক্তরাষ্ট্রে বর্ণ ও ধর্ম বিদ্বেষ নীতির ব্যর্থতা, প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীদের মধ্যে ভাঙনের’ বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।
IMG2
অন্যান্য কারণের মধ্যে বলা হয়েছে, ইউরোপের প্রধান কয়েকটি দেশের নির্বাচনে দক্ষিণপন্থী ইসলাম বিদ্বেষী দলগুলোর পরাজয়, ধর্মীয় বিদ্বেষের বিরুদ্ধে সরকারি পদক্ষেপ এবং বিভিন্ন ধর্মের মধ্যে সৌহার্দ বাড়ানোর প্রয়াস পাওয়ায় আগের অবস্থা থেকে এখন অনেকটাই উত্তরণ ঘটছে। বিবিসি।
ইত্তেফাক/সেতু
