গণতন্ত্র ও আইনের শাসন শীর্ষক সেমিনার শুক্রবার

আপডেট : ০৩ মে ২০১৮, ১০:৫৭
আগামীকাল শুক্রবার "গণতন্ত্র ও আইনের শাসন" শীর্ষক এক সেমিনারের আয়োজন করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সকাল ১০টায় সমিতি ভবন মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হবে। 
 
এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন। সভাপতিত্ব করবেন বার সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
 
ইত্তেফাক/কেকে