রাজশাহীতে পৃথক দুর্ঘটনায় কনস্টেবলসহ দুইজন মারা গেছেন। চারঘাট উপজেলা ও নগরীর বোয়ালিয়া এলাকায় বুধবার রাতে ওইগুলি ঘটনা ঘটে।
চারঘাট থানার ওসি জানান, বুধবার দিবাগত গভীর রাতে চারঘাটের শিশুতলায় তল্লাশির সময় বেপরোয়া গতির একটি ট্রাক অপর ট্রাককে ধাক্কা দিলে পুলিশ কনস্টেবল খাদেমুল ইসলাম ঘটনাস্থলে মারা যান এবং আব্দুল কুদ্দুছ আহত হন। এ ঘটনায় ধাক্কা প্রদানকারী ট্রাক আটক করা হয়েছে।
অন্যদিকে বুধবার সন্ধ্যার আগে নগরীর বোয়ালিয়া মডেল থানার আলিফ লাম মীম ভাটার সামনে বেপরোয়া গতির বাসচাপায় ভ্যানচালক আদিলের মৃত্যু হয়। আদিল পবা উপজেলার বায়ার বাসিন্দা। বিকেলে ভ্যানে করে বায়া বাজারের একটি স্টোরের মালামাল নিয়ে সাহেব বাজার থেকে যাচ্ছিলেন। পথ্যিমধ্যে বাসচাপায় তার মৃত্যু হয়। খবর পেয়ে বোয়ালিয়া মডেল থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।
ইত্তেফাক/আরকেজি
