টরন্টোতে ব্রিজে ঝুলন্ত নীল গাড়ি!

আপডেট : ০৩ মে ২০১৮, ১৪:২০
ব্রিজে ঝুলে আছে একটি গাড়ি! প্রথমে দেখে মনে হবে- এটি কোনো সিনেমার দৃশ্য! কিন্তু তা মোটেও মুভির শুটিং নয়। সত্যিকারেই কানাডার টরন্টোস্থ  ড্যান ভ্যালি পার্কওয়ে কাছাকাছি দক্ষিণের মিলউড্ডে স্থানীয় সময় বুধবার সকালে দেখা গেলো ব্রিজে নীল দড়িতে বাঁধা, ঝুলে আছে একটি নীল গাড়ি।
 
কৌতূহলীরা কেউ মনে করলো, মুভির শুটিং। কেউ ভাবলো, দুর্ঘটনা। পরে পুলিশ এসে নিরাপদে গাড়িটিকে নিচে নামিয়ে এনে জানায়, গাড়িতে প্লেট নম্বর এবং ইঞ্জিন ছিলো না। টরন্টো পুলিশ প্রাথমিকভাবে বলেছে, গুরুত্ব সহকারে তদন্ত করে বিস্তারিত জানানো হবে।
IMG0
টরন্টোর বিভিন্ন মিডিয়া থেকে জানা যায়, সিটি অফ টরন্টোর মুখপাত্র ওয়েননা ব্রাউন জানান, শহরে এ ধরণের মুভি শুটিং’এর কোনো অনুমোদন নেই। তবে ধারণা করা হচ্ছে, এটি কোনো দুর্বৃত্ত কর্তৃক ছিনতাই করা গাড়ি হতে পারে। তবে যাই হোক, ঘটনা খুব দুঃখজনক!
 
ইত্তেফাক/এসএস