মূত্রত্যাগ না করে ৮ মাস!

আপডেট : ০৩ মে ২০১৮, ১৬:০১
এমন আজব প্রাণি কখনো দেখেননি জীববিজ্ঞানীরা। টানা আট মাস ধরে মল-মূত্রত্যাগ না করে বাচঁতে পারে আলাস্কার উড ফ্রগ। 
 
কোনো প্রাণিই মল-মূত্র ত্যাগ না করে বেঁচে থাকতে পারে না। খুব জোর কয়েক ঘণ্টা বন্ধ করে রাখতে পারে। তবে বন্ধ রাখার ফলে শারীরিক নানা সমস্যার বা চাপের মুখে পড়তে হয়। কিন্তু আলাস্কার এই উড ফ্রগ টানা ৮ মাস রেচন ক্রিয়া বন্ধ রেখে দিব্যি বাঁচতে পারে। কীভাবে তারা এই কাজ করতে পারে, সেই নিয়ে গবেষণা চালিয়েছেন বিজ্ঞানীরা। 
 
তীব্র ঠাণ্ডায় নিজের ইউরিনকেই কাজে লাগায় উড ফ্রগ। উপকারী নাইট্রোজেনের সাহায্যে তারা শীতকালে শরীরকে আরো ঠাণ্ডা করে রাখে। শুধু তাই নয়, শীতকালে শরীরের টিস্যু ও কোষগুলিকে রক্ষা করতে ইউরিন অত্যন্ত কাজে লাগে। এছাড়া হৃদযন্ত্র, মস্তিষ্ক ও রক্ত সরবরাহ স্বাভাবিক রাখতে  ইউরিন কাজে লাগাই ক্ষুদ্র জীবটি। আর এটি করতে সক্ষম হয় এই প্রজাতির ব্যাঙ-ই। কারণ তাদের শরীরের ভিতর স্পেশাল মাইক্রোবস রয়েছে, যার ফলে তারা ইউরিনকে রিসাইকেল পদ্ধতিতে চালনা করতে পারে। এমন তথ্যই প্রকাশিত হয়েছে রয়্যাল সোশ্যাইটির একটি জার্নালে।
 
ওহিয়োর মিয়ামি ইউনিভার্সিটির জুয়োলজিস্ট জন কোস্টানজো বলেন, এই প্রজাতির ব্যাঙের চোখ সাদা ধবধবে। ত্বক অত্যন্ত ঠাণ্ডা হয়। দূর থেকে দেখতে অনেকটা একখণ্ড পাথরের মতো দেখতে লাগে। দেখলে মনে হবে তারা একটি বরফ জমা একখণ্ড পাথর। এই সময় 
 
ইত্তেফাক/ইউবি