উনিশ শতকের দুর্ধর্ষ সিরিয়াল কিলার জ্যাক দ্য রিপারকে নিয়ে আজও মানুষের মনে রয়েছে কৌতূহল। তারই প্রমাণ মিলল পুলিশের কাছে জ্যাক দ্য রিপারের লেখা একটি পোস্ট কার্ড। ১৮৮৮ সালের অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত বেশ কয়েকজন নারীকে হত্যা করেন জ্যাক। প্রতিবারই হত্যা করার পর লন্ডন পুলিশের কাছে পোস্ট কার্ড পাঠাতেন।
IMG0
১৮৮৮ সালের ২৯ অক্টোবরে লেখা এমনই একটি পোস্টকার্ড সম্প্রতি নিলামে উঠেছিল লন্ডনে। ধারণা করা হয়, জ্যাকের হাতে খুন হওয়া শেষ নারী মেরি কেলির মৃত্যুর ১১ দিন আগে পোস্টকার্ডটি লিখেছিলেন তিনি। দামের লড়াইয়ে মার্কিন ব্যবসায়ীকে হারিয়ে ৩০ হাজার ডলারে পোস্ট কার্ডটি কিনে নিয়েছেন একজন ব্রিটিশ সংগ্রহকারী।
IMG1
নিলামে যুক্ত থাকা জোনথন রিলে বলেন, অনেক কম মূল্যমান দিয়ে পোস্ট কার্ডটির নিলাম শুরু হলেও এটি পেতে দুই প্রতিযোগী বারবার দাম হাঁকিয়েছেন। এর মধ্য দিয়ে বোঝা যায় জ্যাক দ্য রিপারের বিষয়ে এখনো মানুষের মধ্যে প্রচণ্ড কৌতূহল কাজ করে। ইউপিআই।
ইত্তেফাক/সেতু
