আগের মতো আর মামলার জট বাড়ছে না: সাহারা খাতুন

আপডেট : ০৪ মে ২০১৮, ১৫:৩৪
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের সময়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হওয়ায় দ্রুত মামলা নিষ্পত্তি হচ্ছে। ফলে এখন আর আগের মতো মামলার জট বাড়ছে না। যে কারণে দুর্ভোগের হাত থেকে রক্ষা পাচ্ছেন বিচার প্রার্থীরা।
 
আগামী ১৪ মে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনীত প্যানেলের মতবিনিময় সভা বরিশাল আইনজীবী সমিতির ভবনে অনুষ্ঠিত হয়। এতে তিনি এসব কথা বলেন।
 
তিনি আরও বলেছেন, বরিশালসহ কিছু কিছু জেলায় বিচার বিভাগে এখনও সমস্যা রয়েছে। তা খুব দ্রুত সময়ের মধ্যে সমাধান করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
 
সভায় বরিশাল আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ওবায়দুল্লাহ সাজুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জাতীয় সংসদের প্যানেল স্পিকার ও বরিশাল বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এমপি, অ্যাডভোকেট সানজিদা খাতুন এমপি, বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের প্রার্থী অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার, মোহাম্মদ ইউসুফ হোসেন হুমায়ুন, সৈয়দ রেজাউর রহমান, এইচএএম জহিরুল ইসলাম খান (জেডআই খান পান্না), শ ম রেজাউল করিম, পরিমল চন্দ্র গুহ, মোহাম্মদ মোখলেছুর রহমান বাদল, পারভেজ আলম খান, বরিশাল সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সিনিয়র সদস্য মানবেন্দ্র ব্যাটবল, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সদস্য গোলাম আব্বাস চৌধুরী দুলাল প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি