যুক্তরাষ্ট্রের অভিনেতা বিল কসবি ও অস্কারজয়ী পোলিশ চলচ্চিত্র নির্মাতা রোমান পোলানস্কিকে অস্কার একাডেমি থেকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার বিবিসি এক প্রতিবেদনে এ কথা প্রকাশ করেছে।
জানা যায়, রোমান পোলানস্কি ১৯৭৭ সালে ১৩ বছরের এক শিশুকে ধর্ষণের কথা সম্প্রতি স্বীকার করেন এবং বিল কসবি গত মাসে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত হন। আর এই অভিযোগের পর একাডেমির বোর্ড সদস্যদের ভোটের দুইদিন পরে গতকাল বৃহস্পতিবার তাদেরকে ইউএস একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, এর আগে গত বছর যৌন নিপীড়নের অভিযোগে হলিউডের প্রযোজক হার্ভে ওয়েনস্টেইনকে বহিষ্কার করে অস্কার একাডেমি। এছাড়া, ২০০৪ সালে সিনেমার গোপন প্রিভিউ ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার অভিযোগে অভিনেতা কারমাইন কারিডির সদস্যপদ প্রত্যাহার করে একাডেমি।
ইত্তেফাক/এসএস
