ডাকপিয়নের মেয়ে প্রসূন

আপডেট : ০৪ মে ২০১৮, ১৫:৩৩
মা হারা মেয়ে নিশি। ডাকপিয়ন হায়দারই মেয়ে সব। অনেক কষ্টে সে তাকে বড় করে থাকে।নিশি একসময় ইউনিভাসির্টিতে পড়াশোনা শুরু করে। এরইমধ্যে আবির্ভূত হয় নিশির প্রেমিক আরাফাত। নিশি এবং আরাফাত দুজন দুজনকে প্রচণ্ড ভালোবাসে।
 
আরাফাত অনেক ধনী পরিবারের ছেলে এবং সে নিজেও একজন ধনী ব্যবসায়ী। নিশি প্রায়ই তার মায়ের জন্য কাঁদে। এক রাতে কান্নার সময় হায়দার শুনতে পায়। তারপরই হায়দার তার জীবনে ঘটে যাওয়া বাস্তব গল্পটি বলেন। নিশি শুনে অবাক হয়।
 
এরপর ভয় করতে থাকে আরাফাতকে হারাবার। একদিকে নিশি তার বাবাকে প্রচণ্ড ভালোবাসে অন্যদিকে আরাফাতকে ছেড়েও সে থাকতে পারবে না। এখন তাহলে কি হবে? নিশি এমনই এক ভালোবাসার টানাপোড়নের মধ্যে পড়ে যায়। কিন্তু শেষটা কি হয়। নিশিকি তার বাবার ভালোবাসা হারায় নাকি নিজের ভালোবাসা হারায়?
 
এমনই গল্পের ওপর নির্ভ্র করে নির্মিত হয়েছে নাটক ‘ডাকপিয়ন’। তাসলিমা মুক্তার পরিচালনায় নাটকটির গল্প ও রচনা করেছেন কুদরত উল্লাহ। এতে ডাকপিয়নের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা শহীদুজ্জামান সেলিম ও তার মেয়ের চরিত্রে অভিনয় করেছেন প্রসূন আজাদ। প্রেমিকের চরিত্রে অভিনয় করেছেন তরুণ অভিনেতা আরফান অনিক।
 
শহীদুজ্জামান সেলিম বলেন, নাটকটি সামাজিক গল্পের, পারিবারিক গল্প। মা, মেয়ে, বাবার গল্প। খুবই ইমোশনাল। আমার কাছে অভিনয় করে খুবই ভালো লেগেছে। আশা করি দর্শকদের ভালো লাগবে।
 
প্রসূন আজাদ বলেন, নাটকে আমি ডাকপিয়নের মেয়ে। যে কিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে ,বাবা ডাকপিয়ন তাই তার চিঠির সূত্র ধরে একটি ছেলের সাথে পরিচয় হয় , কিন্তু ছেলের পরিবার অনেক উচ্চবিত্ত থাকে। কিন্তু আমার বাবার জীবনেও একটি ঘটনা আছে।
 
নাটকটি গত ১ ও ২ মে উত্তরার বিভিন্ন স্থানে দৃশ্যধারণ শেষ হয়েছে। শিগগির নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে।
 
ইত্তেফাক/রেজা