সাংগঠনিক নিয়ম লংঘন করে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা কমিটি ঘোষণা করায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক ঘোষিত কমিটি বাতিল করা হয়েছে।
এ ছাড়া নিয়ম লংঘনের কারণে ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি বেনজীর আহম্মেদ তাবরীজ ও সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপিতে বিষয়টি জানানো হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশীদ মামুন ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান শুকবার এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
ইত্তেফাক/ইউবি
