ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সেনাদের সঙ্গে জঙ্গিদের বন্দুকযুদ্ধ

আপডেট : ০৫ মে ২০১৮, ১৯:০৮
ভারত শাসিত গোলযোগপূর্ণ কাশ্মীরে শনিবার জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর বন্দুকযুদ্ধ শুরু হয়েছে। দেশটির পুলিশ একথা জানিয়েছে। কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের ছত্তবাল এলাকায় এই বন্দুকযুদ্ধ শুরু হয়। খবর এএফপি’র।
 
শ্রীনগরের এক সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেন, ‘ছত্তবাল এলাকায় জঙ্গিদের সঙ্গে সরকারি বাহিনীর বন্দুকযুদ্ধ চলছে।’ তিনি আরো বলেন, ‘নিরাপত্তা বাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে রেখেছে।’ এএফপি।
 
ইত্তেফাক/সেতু