টানা সপ্তম শিরোপা জয়ের দৌঁড়গোড়ায় পৌঁছে গেল জুভেন্টাস। শনিবার রাতে ঘরের মাঠে বোলোনিয়াকে ৩-১ গোলে হারিয়েছে মাসসিমিলিয়ানো আল্লেগ্রির দল।
এই জয়ের ফলে ৩৬ ম্যাচে ৯১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান পাকাপোক্ত করলো জুভেন্টাস। এক ম্যাচ কম খেলে ৮৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে নাপোলি।
ম্যাচের ৩০তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে বোলোনিয়াকে এগিয়ে দেন সিমোন ভার্ডি। ৫১তম মিনিটে আত্মঘাতী গোলের সুবাদে ম্যাচে ফেরে জুভেন্টাস। হুয়ান কুয়াদ্র্রাদোর ক্রস বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন দে মাইও। ৬৩তম মিনিটে এগিয়ে যায় ইউভেন্তুস। দগলাস কস্তার ক্রসে পা ছুঁইয়ে প্রতিপক্ষের জালে বল পাঠান খেদিরা। ৬৯তম মিনিটে তৃতীয় গোলের দেখা পায় জুভেন্টাস। এবারও কস্তার বাড়ানো বল বাঁ পায়ের নিখুঁত প্লেসিং শটে জালে জড়িয়ে দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড দিবালা।
ইত্তেফাক/এএম
