কানে আরশোলা, ৯ দিন পর বের করলেন চিকিৎসক

আপডেট : ০৬ মে ২০১৮, ১৬:২০
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নতুন বাড়ি কিনে স্বামীর সঙ্গে বসবাস করতেন কেটি হোলে নামে এক নারী।  কিন্তু বাড়িতে ছিল মারাত্মক আরশোলার উপদ্রব। একদিন ঘুমানোর পর কেটির কানে একটি আরশোলা ঠুকে যায়। আর সেই আরশোলা বের করতে ৯ দিন সময় লাগে। 
 
স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, বাড়িতে আরশোলার উপদ্রব বেড়ে গেলে কেটি একটি সংস্থাকে খবর দেন। সেই সংস্থার লোক এসে কেটির বাড়িতে আরশোলা তাড়ানোর স্প্রে দিয়ে যান। কিন্তু এপ্রিলের শুরুতে বাড়িতে ফের আরশোলা বাড়তে শুরু করে। একদিন সকালে ঘুম থেকে উঠে কেটি বুঝতে পারেন তার বাঁ কানে কিছু সমস্যা দেখা দিয়েছে। কানের ভিতর পোকা যাতীয়‍ কিছু ঢুকেছে, সেটি মাঝে মাঝেই নড়াচড়া করছে। কানে তুলো দিয়ে পরিষ্কার করতে গিয়ে আরশেলার পা বের হতেই টনক নড়ে তার। এরপরই চিকিৎসকের কাছে যান কেটি। কানের ভিতর আরশোলাটিকে মারার ওষুধ দিলে সমস্যা আরো গুরুতর হয়ে উঠে। 
 
চিকিৎসক আরশোলা বের করতে না পারায় ফের অন্য এক চিকিৎসকের কাছে যান। আরশোলার কিছু অংশ বের করতে পারলেও বেশ কিছুটা কেটির কানে থেকে যায়। পরে একজন বিশেষজ্ঞ চিকিৎসক ৯ দিন পর কান থেকে আরশোলা বের করেন।
 
উল্লেখ্য, নিউ ওরল্যান্স, হাউসটন, আটলান্টার বিভিন্ন প্রান্তে আরশোলা ও ছার পোকার উপদ্রব সবচেয়ে বেশি।
 
ইত্তেফাক/ইউবি