ফ্যাটম্যান মোশাররফ করিম

আপডেট : ০৬ মে ২০১৮, ১৬:২৯
বাংলাদেশের জননন্দিত অভিনেতা মোশাররফ করিম। ক্যারিয়ারের শুরু থেকেই নানা বেশে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে আসছেন তিনি। চরিত্রকে ফুটিয়ে তুলতে তিনি যেকোন সাজ নিতেই পছন্দ করেন। এখনও তার ব্যতিক্রম হচ্ছে না। 
 
আগামী ঈদুল ফিতরে বাংলাভিশনে প্রচারের জন্য সাগর জাহান নির্মাণ করছেন সাত পর্বের ধারাবাহিক নাটক ‘ফ্যাটম্যান’। এই নাটকে মোশাররফ করিমের নতুন লুক আপনাকে বিস্মিত করবে। ভুড়িওয়ালা মোশাররফ করিমের প্রথম লুক ইতোমধ্যেই সাড়া ফেলেছে।
 
IMG0
 
কক্সবাজারে চলছে ফ্যাটম্যান নাটকটির শুটিং। নাটকটিতে আরও অভিনয় করেছেন আরফান আহমেদ, ফারুক আহমেদ সাবিলা নূর, আখম হাসান, শানারেই দেবী শানু, নওশাবা।
 
ইত্তেফাক/রেজা