‘জাতির পিতার স্বপ্ন এখন প্রতিটি ক্ষেত্রে দৃশ্যমান’

আপডেট : ০৬ মে ২০১৮, ১৭:৫৪
রবিবার পাবনার বেড়ায় নিজ বাসভবনে মিট দ্যা প্রেসে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও বাংলাদেশের সংবিধান প্রণেতা কমিটির অন্যতম সদস্য অধ্যাপক ড. আবু সাইয়িদ বলেছেন, দেশরত্ন শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে আমি কাজ করছি। বঙ্গবন্ধুর দর্শন বাস্তবায়নের জন্য তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে যে উন্নয়ন কাজ করে যাচ্ছেন তা বোঝাতে তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষকে সচেতন করতে হবে। 
 
‘বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা মঞ্চ’ নামে ৫মে থেকে ১০মে পর্যন্ত ৬৮ পাবনা-১ আসনের ১৬টি ইউনিয়নে প্রায় ১০০টি গ্রামের এই প্রচার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 
 
তিনি বলেন, মুক্তিযুদ্ধের মূলমন্ত্র ছিল অধিকার আদায়ের ভিত্তি। জয়বাংলা শ্লোগান বাঙালি জাতীয়বাদের নির্যাস। শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার স্বপ্ন এখন দেশের প্রতিটি ক্ষেত্রে দৃশ্যমান। দেশ এখন উন্নয়নের পথে অগ্রসরমান। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার বিকল্প নেই। সবাই মিলে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে হবে। যুদ্ধ এখনও শেষ হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার মত প্রতিবন্ধকতার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে।
 
ইত্তেফাক/এমআই