পরীক্ষার ফল জানা হলো না ছুরিকাঘাতে নিহত আমিরের

আপডেট : ০৬ মে ২০১৮, ১৯:০১
সিলেটের গোলাপগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত আমির হোসেনের এসএসসি পরীক্ষার ফল জানা হলো না। রবিাবর এসএসসি পরীক্ষার ফলাফল বের হলে দেখা গেছে, আমির ৩ দশমিক ৫৬ পয়েন্ট পেয়ে পাস করেছে। 
 
ছেলের ফলাফল জেনে আনন্দের বদলে বিষাদের ঘিরে রেখেছে পরিবারটিকে। আনন্দের এই দিনে পরিবারের সদস্যরা আমিরের ছবি ও পরীক্ষার কাগজপত্র নিয়ে কেঁদে উঠেন। এখনো তারা কাঁদছেন আমিরের জন্য। 
 
উল্লেখ, গত ১৭ এপ্রিল রাতে উপজেলার শরীগঞ্জ ইউনিয়নের বসন্তপুর গ্রামের আব্দুল হকের এসএসসি ফল প্রত্যাশী পুত্র আমির হোসেনকে (১৭) প্রতিপক্ষের লোকজন ছুরিকাঘাত করে। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনার তার মা পারভিন বেগম বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় ১৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
 
ইত্তেফাক/ইউবি