তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন শর্ত আরোপ করছে। আপনারা খালেদার দণ্ড মওকুফ করার জন্য দেন দরবার করবেন না। দণ্ড মওকুফের জন্য নির্বাচনে শর্ত জুড়ে দেবেন না। নির্বাচন কোনো অপরাধী বিনিময় বাণিজ্য নয়।
রবিবার বেলা ১১টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার কামিরহাট এলাকায় কম্বাইন্ড হারভেস্টার দিয়ে বোরো ধান কাটা ও মাঠ দিবস অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, খালেদা জিয়া হলেন সার্টিফাইড আগুন সন্ত্রাসী ও জঙ্গির ঘনিষ্ঠ সঙ্গী। তিনি দুর্নীতির দায়ে কারাগারে রয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম জামাল আহম্মেদ, জেলা জাসদের সভাপতি গোলাম মহসীন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
