টাঙ্গাইলের ভূঞাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় রফিকুল ইসলাম উজ্জল (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় এক সেনা সদস্য গুরুতর আহত হয়েছে।
রবিবার বিকেলে উপজেলার টেপিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রফিকুল ইসলাম উপজেলার বীর তাড়াই গ্রামের আব্দুর রশিদের ছেলে। আহত মেহিদী হাসান ঘাটাইল সেনানিবাসে কর্মরত ও উপজেলার মাদারিয়া গ্রামের গোলাপ সেনের ছেলে।
ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ আব্দুছ ছালাম মিয়া জানান, উপজেলার টেপিবাড়ি এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় মোটরসাইকেল আরোহী ছিটকে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে কলেজছাত্র রফিকুল ইসলাম উজ্জল মারা যান। এতে গুরুতর আহত হন সেনাবাহিনী কর্মরত এক সেনা সদস্য। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঘাটাইল সেনানিবাসের সিএমএইচ এ ভর্তি করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
