দিল্লীতে কবরকে মন্দির বানানোর খবরে তদন্তের নির্দেশ উপমুখ্যমন্ত্রীর

আপডেট : ০৬ মে ২০১৮, ২২:৪১
ভারতের রাজধানী দিল্লীতে তুঘলক শাসন আমলের একটি প্রাচীন ‘মকবরা’ বা সমাধি সৌধকে হিন্দু মন্দিরে পরিণত করে ফেলা হয়েছে, এই অভিযোগ ওঠার পর কর্তৃপক্ষ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে। দক্ষিণ দিল্লীর অভিজাত এলাকা সফদরজং এনক্লেভের গা ঘেঁষেই শহুরে গ্রাম হুমায়ুনপুর- সেখানেই প্রায় সাতশো বছরের পুরনো এই ইমারত এবং এটি কার কবর তা অজানা ।
 
তবে ইতিহাসবিদরা একমত যে, চতুর্দশ শতকের তুঘলক বংশের শাসনের সময় রাজপরিবারের কোনো সদস্যের সমাধিসৌধ হিসেবে এটি গড়ে তোলা হয়েছিল এবং এর গম্বুজবিশিষ্ট স্থাপত্যরীতি থেকেও তা স্পষ্ট।
 
কিন্তু সম্প্রতি স্থানীয় একটি পত্রিকায় রিপোর্টে বলা হয়, গত মাসে সেটিকে সাদা আর গেরুয়া রং করে একটি মন্দিরের চেহারা দেয়া হয়েছে এবং ভেতরে রাধাকৃষ্ণ ও শিবের মূর্তি স্থাপন করা হয়েছে। এ খবর সামনে আসার পর দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ শিশোদিয়া দ্রুত এর তদন্তের নির্দেশ দিয়েছেন। বিবিসি।
 
ইত্তেফাক/সেতু