রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের ঘটনায় দায়ের হওয়া মামলার রায় ঘোষণার তারিখ আগামীকাল মঙ্গলবার ধার্য রয়েছে। এ মামলার আসামি সংসদ সদস্য পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনি।
ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আল মামুন এ রায় ঘোষণা করবেন। গত ১০ এপ্রিল যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য এ তারিখ ঠিক করেন আদালত।
২০১৫ সালের ১৩ এপ্রিল গভীর রাতে রনি নেশাগ্রস্থ অবস্থায় রাজধানীর নিউ ইস্কাটনে গাড়ি থেকে পিস্তল দিয়ে গুলি ছোড়েন। এতে এক রিকশাচালক আবদুল হাকিম এবং অটোরিকশা চালক ইয়াকুব আলী আহত হন। পরে ১৫ এপ্রিল হাকিম এবং ২৩ এপ্রিল ইয়াকুব মারা যান। পরে এ ঘটনায় হাকিমের মা বাদী হয়ে রমনা থানায় এমপিপুত্র রনির বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ইত্তেফাক/কেকে
